breakpoint.

আমাদের সম্পর্কে

সব কোর্স, এক জায়গায়

বাংলাদেশের অনলাইন কোর্সের ফি, সময়কাল আর বিস্তারিত পাশাপাশি দেখে বেছে নেওয়ার সাইট।

কোর্স
১,০৪৬
প্রোভাইডার
১৭
সর্বশেষ যাচাই

আমরা কী করি

অনলাইন কোর্সের তথ্য ছড়িয়ে আছে অনেক সাইটে — প্রতিটির নিজের ঢং, নিজের মতো করে লেখা ফি আর বিবরণ। Breakpoint সেগুলো এক জায়গায় এনে একই ছাঁদে সাজায়, যাতে টাকা দেওয়ার আগে ফি, সময়কাল, ভাষা আর সার্টিফিকেট পাশাপাশি মিলিয়ে দেখা যায়।

বিষয় ধরে খুঁজতে পারেন, ফ্রি কোর্স আলাদা করে দেখতে পারেন, আর পছন্দের কোর্স নিজের ফোনে সংরক্ষণ করে রাখতে পারেন।

আমরা কোর্স বিক্রি করি না

কোর্সের টাকা নেওয়া বা ভর্তি করানো আমাদের কাজ নয়। “কোর্সটি দেখুন” চাপলে আপনি প্রোভাইডারের নিজের পাতায় যাবেন, ভর্তিও সেখানেই। আমাদের কাজ শুধু তথ্যটা সঠিক, পরিষ্কার আর হালনাগাদ রাখা।

এখন কোনো পেইড প্লেসমেন্ট নেই। ভবিষ্যতে কখনো টাকার বিনিময়ে কিছু দেখানো হলে তা “স্পনসর্ড” লিখে আলাদা করা থাকবে, সাধারণ তালিকার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে না।

তথ্য কীভাবে আসে

তথ্য পড়া হয় প্রোভাইডারের নিজের পাবলিক সাইট থেকে, দিনে একবার। গত ৭ দিনে মেলানো তথ্যের পাশে ✓ যাচাইকৃত চিহ্ন থাকে। পুরো পদ্ধতি আলাদা পাতায় লেখা আছে।

কীভাবে আমরা তুলনা করি

আপনার তথ্য ও কুকি

আমরা Google Analytics ব্যবহার করে দেখি কতজন সাইটে আসছেন আর কোন পাতা কাজে লাগছে। এটি আপনার ব্রাউজারে কুকি রাখে এবং কোন পাতা দেখা হলো, কোন ডিভাইস, আনুমানিক কোন এলাকা — এ ধরনের তথ্য Google-কে পাঠায়। এতে আপনাকে ব্যক্তিগতভাবে চেনা যায় না; আমরা বিজ্ঞাপন দেখাই না, তথ্য বিক্রিও করি না। চাইলে ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ করতে পারেন; সাইট একইভাবে চলবে। প্রোভাইডারের সাইটে যাওয়ার নোটিশে “আমি বুঝেছি” চাপলে সময়, আইপি ঠিকানা ও ব্রাউজারের তথ্যসহ একটি রেকর্ড ৩৬৫ দিন রাখা হয়; পুরোটা গোপনীয়তা নীতিতে লেখা আছে।

গোপনীয়তা নীতি ও শর্তাবলি

আমরা এখনও শুরুর দিকে

আমরা শুরু করেছি দুটি প্রোভাইডার দিয়ে, আরও যোগ হচ্ছে। এখনও কোনো রিভিউ বা রেটিং নেই — আগে কোর্সের তথ্য ঠিক রাখাই আমাদের কাজ। কিছু ভুল চোখে পড়লে জানালে আমরা কৃতজ্ঞ।

ভুল তথ্য জানান