breakpoint.
লেসন
২২
ভাষা
বাংলা
ধরন
রেকর্ডেড
সার্টিফিকেট

কোর্স সম্পর্কে

যুবসমাজের মনোসামাজিক স্বাস্থের বিভিন্ন বিষয় নিয়ে তৈরি এই কোর্সটিতে বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যা, যেমন শোক, স্ট্রেস, ট্রমা, উদ্বেগ এবং বিষণ্ণতা সম্পর্কে সহজভাবে আলোচনা করা হয়েছে। এখানে আপনি জানতে পারবেন কীভাবে নিজের মানসিক স্বাস্থ্য অবস্থার যত্ন নিতে হয়, এবং কখন ও কীভাবে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়।

বিওয়াইএলসি'র এই সেলফ-পেসড অনলাইন কোর্সটি আপনাকে মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে এবং প্রতিদিনের চ্যালেঞ্জগুলো দক্ষতার সাথে সামলাতে সহায়তা করবে।

ফি-র ইতিহাস

২৩ অক্টো, ২০২৬ থেকে কোর্সটি আমাদের তালিকায় আছে; এর মধ্যে ফি বদলায়নি।

যা শিখবেন

  • মনোসামাজিক সুস্থতা কী
  • সংকটের সময় মনোসামাজিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব
  • প্রচলিত কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা এবং এদের লক্ষণসমূহ
  • প্রচলিত মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে উত্তরণের উপায়
  • মানসিক স্বাস্থ্য অবস্থা যাচাই করার উপায়
  • ভালো থাকার উপায়সমূহ
  • মানসিক স্বাস্থ্যসেবার সন্ধান এবং রেফারেল

কোর্সের সিলেবাস

৯টি মডিউল

Introduction (পরিচিতি)২টি বিষয়
  1. ১1.1_Psychosocial Wellbeing of Youth: Introduction (যুবসমাজের মনোসামাজিক ভালো থাকাঃ ভূমিকা)
  2. ২1.2_What Can You Expect From This? (আপনি কীভাবে উপকৃত হবেন?)
What is Psychosocial Well-being (মনোসামাজিক সুস্থতা)৪টি বিষয়
  1. ১2.1_What is Psychosocial Well-being and It's Components (মনোসামাজিক সুস্থতা কী এবং এর উপাদানসমূহ)
  2. ২2.2_Understanding Psychosocial Well-being in the Context of Crisis (সংকটের সময় মনোসামাজিক সুস্থতা)
  3. ৩2.3_Common Mental Health Issues We Face (প্রচলিত কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা)
  4. ৪2.4_Well-being: How to Stay in Green Light (ভালো থাকাঃ সবুজ সংকেতে থাকার উপায়)
From Grief to Strength (শোকই শক্তি)২টি বিষয়
  1. ১3.1_Understanding Grief (শোক কী?)
  2. ২3.2_Coping with Grief (শোক থেকে উত্তরণের উপায়)
Stress and Trauma Free Life (স্ট্রেস ও ট্রমা থেকে মুক্তি)৪টি বিষয়
  1. ১4.1_Understanding Stress (স্ট্রেস কী?)
  2. ২4.2_Coping with Stress (স্ট্রেস থেকে উত্তরণের উপায়)
  3. ৩4.3_Trauma (ট্রমা কী?)
  4. ৪4.4_Coping with Trauma (ট্রমা থেকে উত্তরণের উপায়)
Anxiety Relief (উদ্বেগ মুক্তি)৩টি বিষয়
  1. ১5.1_What Is Anxiety (উদ্বেগ কী?)
  2. ২5.2_Coping with Worries and Anxiety (উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে উত্তরণের উপায়)
  3. ৩5.3_Understanding Panic Attack (প্যানিক অ্যাটাক কী ও এর থেকে উত্তরণের উপায়)
Anger Management (রাগ ব্যবস্থাপনা)২টি বিষয়
  1. ১6.1_What Is Anger? (রাগ কী?)
  2. ২6.2_Coping with Anger (রাগ থেকে উত্তরণের উপায়)
Battling Depression (বিষণ্ণতা মোকাবিলা)২টি বিষয়
  1. ১7.1_What Is Depression? (বিষণ্ণতা কী?)
  2. ২7.2_Coping with Depression (বিষণ্ণতা থেকে উত্তরণের উপায়)
Self-care Strategies & Referrals (ভালো থাকার কৌশল ও রেফারেল)৩টি বিষয়
  1. ১8.1_Ways to Stay Well (ভালো থাকার আছে যে উপায়)
  2. ২8.2_Available Professional Mental Health Services (মানসিক স্বাস্থ্যসেবার সন্ধান ও রেফারেল)
  3. ৩ইনোভেশন ফর ওয়েলবিইং ফাউন্ডেশন (আইডব্লিউএফ)
Summary and Certification (সারসংক্ষেপ ও সার্টিফিকেট)২টি বিষয়
  1. ১9.1_Summary (সারসংক্ষেপ)
  2. ২Certification: Psychosocial Well-being of Youth

কাদের জন্য

  • যারা মনোসামাজিক সুস্থতা নিয়ে জানতে চান
  • যারা প্রচলিত মানসিক স্বাস্থ্য সমস্যা ও এদের লক্ষণগুলো সম্পর্কে জানতে এবং সচেতন হতে চান
  • যারা প্রচলিত মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে উত্তরণের উপায় সম্পর্কে শিখতে চান
  • যারা নিজের মানসিক অবস্থা যাচাই করে দেখতে চান
  • যারা মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে চান
  • যারা মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রফেশনালদের খোঁজ পাওয়ার উপায় সম্পর্কে জানতে চান

শুরুর আগে যা জানা দরকার

  • কম্পিউটার বা স্মার্টফোনের বেসিক ব্যবহার
  • ইন্টারনেট ব্যবহার

কোর্সে যা পাবেন

  • প্রফেশনাল সার্টিফিকেট
  • আনলিমিটেড সময়ের জন্য কন্টেন্ট এক্সেস
  • মানসিক অবস্থা যাচাই করার উপায়
  • মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রফেশনালদের খোঁজ পাওয়ার উপায়

ইন্সট্রাক্টর

  • আনোয়ার সাদাত

    অভিজ্ঞ কনটেন্ট ক্রিয়েটর এবং মার্কেটার, যার শিক্ষাপ্রযুক্তি ক্ষেত্রে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মার্কেট রিসার্চ, দল গঠন, পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ, কপিরাইটিং ও প্রুফরিডিংয়ে দক্ষ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন এবং বিক্রয় ও বিপণনে শক্তিশালী পেশাদার।

  • মনিরা রহমান

    মনিরা রহমান একজন পুরস্কারপ্রাপ্ত মানবাধিকার কর্মী। তিনি একজন সিনিয়র আশোকা ফেলো এবং কমনওয়েলথ ফেলো। তিনি ইনোভেশন ফর ওয়েলবিইং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যা বাংলাদেশের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে কাজ করা প্রথম এনজিও। তিনি এমএইচএফএ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, যা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসিক স্বাস্থ্য ফার্স্ট এইড প্রোগ্রাম পরিচালনা করে। এছাড়া তিনি বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের (BMHN) ম্যানেজিং ট্রাস্টি, যা বাংলাদেশের মানসিক স্বাস্থ্য বিষয়ক সব স্টেকহোল্ডারদের জন্য একমাত্র প্ল্যাটফর্ম।

  • আন্দালিব মাহমুদ

    অভিজ্ঞ সিনিয়র কাউন্সেলর, যার উচ্চশিক্ষা খাতে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ইন্টারভেনশন, সাংগঠনিক উন্নয়ন, ক্যারিয়ার পরামর্শ, প্রশিক্ষণ এবং সাইকোথেরাপিতে দক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজিতে এম.এসসি. ডিগ্রি অর্জন করেছেন এবং কমিউনিটি ও সামাজিক সেবায় উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে।

  • নিশাত নাওয়াল ইসলাম রাফা

    নিশাত নাওয়াল ইসলাম রাফা একজন তরুণ পেশাজীবী, যিনি গবেষণা, উন্নয়ন এবং যোগাযোগে নিবেদিত। তরুণ বয়স থেকেই তিনি স্বেচ্ছাসেবক, নেতৃত্বদানে, প্রশিক্ষণে এবং যোগাযোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

এই অংশের তথ্য BYLCx-এর কোর্স পেজ থেকে নেওয়া।